ইসলামী ব্যাংকের শাখা ধোলাইখালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ব্যাংকের ২৯৩তম শাখা রাজধানীর ধোলাইখালে গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার প্রধান অতিথি থেকে এ শাখা উদ্বোধন করেন।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান আবদুস সাদেক ভূঁইয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।