ইসলামী ব্যাংকের ১২৯ কর্মকর্তাকে একযোগে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পর ১২৯ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে শাখা ব্যবস্থাপক রয়েছেন শতাধিক। গত বৃহস্পতিবার বিকেলে এসব বদলি নির্দেশনা জারি করে ইসলামী ব্যাংক। পরিবর্তনের অংশ হিসেবেই তাঁদের অন্য শাখায় বদলি করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের চাক্তাই, চিরিঙ্গা, পাহাড়তলী, ঈদগাঁও, মাধবদী, বন্দরটিলা, বহদ্দারহাট, সিডিএ অ্যাভিনিউ, আনোয়ারার শাখা ব্যবস্থাপককে বদলি করা হয়েছে। এ ছাড়া সিলেট অঞ্চলের গোলাপগঞ্জ, সুনামগঞ্জ, বিশ্বনাথ ও রাজধানীর পল্লবীর শাখা ব্যবস্থাপককে বদলি করা হয়েছে। প্রধান কার্যালয়েরও একাধিক কর্মকর্তার বিভাগ বদলি করা হয়েছে।