ইসলামী ব্যাংকের ৩২তম বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা ১৩ জুন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০১৪ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুস্তাফা আনোয়ারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আবদুল্লাহ আল রাজি, সৌদি আরবের আরাবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সির প্রতিনিধি আবদুল হামিদ ফুয়াদ আল খতিব, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রতিনিধি আরিফ সুলেমান, কুয়েত আওকাফ পাবলিক ফাউন্ডেশনের প্রতিনিধি নাসের আহমদ আল-খুদার এবং নবনির্বাচিত পরিচালক আল-রাজি কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেডের প্রতিনিধি এ এইচ জি মহিউদ্দিন। সভায় শেয়ারহোল্ডাররা ও দেশি-বিদেশি পরিচালকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।