ইসিআর মেশিন বেচবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয় বাড়াতে সরকার সারা দেশের ব্যবসাকেই মূল্য সংযোজন করের (মূসক) আওতায় আনতে চায়। এ জন্য জেলার বাইরে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) অথবা পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন সরকার নিজেই বিক্রি করবে। অর্থমন্ত্রী বৃহস্পতিবার বাজেট প্রস্তাবে এ ঘোষণা দেন। অর্থমন্ত্রী বলেন, ‘জেলা শহরের বাইরে অবস্থিত বড় রিসোর্ট, হোটেল ও অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইসিআর/পিওএস সংক্রান্ত আদেশ সংশোধনের প্রস্তাব করছি। কী উপায়ে এ যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পাবে, সে বিষয়ে ভাবনা হচ্ছে যে এই যন্ত্রটিকে সরকার সংগ্রহ করে ক্রয়মূল্যেই সরবরাহ করবে।’