ইসিআরএল খুলনায় শাখা খুলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রেডিট রেটিং এজেন্সি লিমিটেড (ইসিআরএল) সম্প্রতি খুলনার নিরালায় একটি শাখা খুলেছে।নতুন শাখাটির উদ্বোধন উপলক্ষে স্থানীয় একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্রেডিট রেটিং বা ঋণমান নির্ণয়ের উপকারিতা নিয়ে আলোচনা করা হয়।এই শাখার উদ্বোধন অনুষ্ঠানে ইসিআরএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান পারভেজ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা এন কে এ মবিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যাংকার, গুরুত্বপূর্ণ ব্যবসায়ের মালিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি