ইসিআরএলের স্বীকৃতি পেল সিঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডকে স্থিতিশীল কোম্পানি হিসেবে স্বীকৃতি দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। গত বুধবার সিঙ্গারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হামিম রাহমাতুল্লাহর হাতে এই স্বীকৃতিপত্র হস্তান্তর করেন ইসিআরএলের চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদ, এফসিএ। গত ১২ সেপ্টেম্বর সিঙ্গারকে এই স্বীকৃতি দেয় ইসিআরএল। কোম্পানির আর্থিক ও গুণগত অবস্থা নির্ণয় সাপেক্ষে এই রেটিং প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।