ইসির জন্য বরাদ্দ ১ হাজার ৮৯৫ কোটি টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের জন্য ১ হাজার ৮৯৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচন সামনে রেখে এই বাজেট প্রস্তাব করা হয়েছে।
বাজেটে পরিচালন ব্যয় ১ হাজার ৬৮৫ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২১০ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ আছে ১ হাজার ৭১ কোটি টাকা।
সংবিধান অনুযায়ী আগামী নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এর পরপরই অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। এর আগেই আগামী জুলাইতে বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।