ইসি-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মধ্যে তথ্য-উপাত্ত যাচাই-বিষয়ক এক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। গত বৃহস্পতিবার এ চুক্তিতে সই করেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ও ইসি সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) সৈয়দ মোহাম্মদ মুসা। এ সময় ইসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি