প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক এম এম শহীদুল হাসান। রাজধানীর আফতাবনগরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে গত রোববার তাঁকে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন নতুন উপাচার্যকে স্বাগত জানান। শহীদুল হাসান এর আগে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তিনি বুয়েট থেকে একই বিষয়ে বিএসসি ও এমএসসি সমাপ্ত করেন। বিজ্ঞপ্তি।