প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানবাধিকার আইনবিষয়ক মুট কোর্ট প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট দল শ্রেষ্ঠ গবেষণাকারী দলের পুরস্কার অর্জন করেছে। ২০-২২ অক্টোবর ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ এবং আইনবিষয়ক আন্তর্জাতিক সংগঠন ‘এশিয়ান-সিল’ যৌথভাবে ‘ন্যাশনাল হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট কমপিটিশন-২০১৬’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করে। দেশের ২৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। বিজ্ঞপ্তি।