ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফার্মা কার্নিভ্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহব্যাপী নানা আয়োজনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একাডেমিক উৎসব ‘ফার্মা কার্নিভ্যাল’ উদ্‌যাপিত হয়েছে। রাজধানীর আফতাব নগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত রোববার উৎসবের সমাপনী দিনে ছিলেন বিসিবির সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শহিদুল হাসান। বিজ্ঞপ্তি