ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সম্প্রতি এক আলোচনা সভার আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ২ নীলুফার আহমেদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, শহীদ ডা. আলীম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে ড. তৌহিদ রেজা নূর। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এম শহিদুল হাসান। বিজ্ঞপ্তি।