ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানির অর্ধবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবস্থাপক সম্মেলন গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান। এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম আজমল হক বক্তব্য রাখেন। মাহবুবুর রহমান অসম প্রতিযোগিতা সত্ত্বেও ২০১১ সালের জুন পর্যন্ত কোম্পানির ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, নির্ভরযোগ্য আর্থিক সামর্থ্য ও প্রগাঢ় সদিচ্ছার ফলে ইস্টল্যান্ড সাধারণ বিমা খাতের শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে। বিজ্ঞপ্তি।