ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত শনিবার ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান বক্তব্য দেন। এতে ব্যবসায়ী নেতা, কূটনীতিক, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।ফারুক খান ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানিকে ২৫ বছরের সাফল্যের জন্য অভিনন্দন জানান। মাহবুবুর রহমান জানান, ১৯৮৬ সালের ৫ নভেম্বর প্রথম প্রজন্মের পঞ্চম ইনস্যুরেন্স কোম্পানি হিসেবে ইস্টল্যান্ড আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ইস্টল্যান্ডের মোট সম্পদের পরিমাণ ১২৫ কোটি, বিনিয়োগ ৯১ কোটি এবং রিজার্ভ ৬২ কোটি টাকায় উত্তীর্ণ হয়েছে। এ পর্যন্ত ইস্টল্যান্ড প্রায় ১০০ কোটি টাকার সমপরিমাণ বিমা দাবি পরিশোধ করেছে। বিগত ছয় বছরে বোনাস শেয়ারসহ দুই অঙ্কের নগদ লভ্যাংশ দিয়ে আসছে। বিজ্ঞপ্তি।