ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের নতুন এমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সম্প্রতি অরুণ কুমার সাহা যোগ দিয়েছেন। এর আগে তিনি কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে অধ্যয়ন শেষে অরুণ কুমার সাহা ১৯৮১ সালে সাধারণ বিমা করপোরেশনে যোগ দিয়ে বিমা পেশায় কর্মজীবন শুরু করেন এবং পরবর্তী সময়ে মহাব্যবস্থাপক হিসেবে অবসর নেন। সাধারণ বিমায় তিনি পুনর্বিমা, অবলিখন ও দাবি বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি।