ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন গত বৃহস্পতিবার ঢাকায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান সম্মেলনের উদ্বোধন করেন। তিনি প্রতিষ্ঠানের ৩২ জন বিপণন নির্বাহী ও কর্মকর্তার মধ্যে ২০০৯ সালে তাঁদের ব্যবসায়িক সাফল্যের জন্য পুরস্কার বিতরণ করেন।সম্মেলনে কোম্পানির পরিচালক মোয়াজ্জেম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক এম আজমল হক, নির্বাহী পরিচালক গোলাম রহমান উপস্থিত ছিলেন। এতে কোম্পানির প্রধান কার্যালয় ও সারা দেশের ২৩টি শাখা থেকে ৬৫ জন নির্বাহী ও কর্মকর্তা যোগ দেন।মাহবুবুর রহমান বিশ্ব বাণিজ্যে মন্দাবস্থার পরিস্থিতিতেও ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানির ২০০৯ সালের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে অগ্রগতির এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।