প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ষাণ্মাসিক ব্যবস্থাপক সম্মেলন গত শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান। সম্মেলনে জানানো হয়, বছরের প্রথমার্ধে কোম্পানির প্রিমিয়াম বাবদ ৪০ কোটি টাকা অর্জিত হয়েছে। কোম্পানির কর-পরবর্তী মুনাফা ১০ কোটি ৪০ লাখ টাকা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার সাহা।