ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ৩০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০১২ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে। ঢাকার একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভায় এই বোনাস শেয়ার অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান। সভায় কোম্পানির পরিচালকেরা উপস্থিত ছিলেন।মাহবুবুর রহমান সভায় জানান, আলোচ্য বছরে ইস্টল্যান্ড ইনস্যুরেন্স ২৪টি শাখার মাধ্যমে ৬৫ কোটি টাকার প্রিমিয়াম আয় করেছে, যা আগের বছরের চেয়ে ১৮ দশমিক ১৬ শতাংশ বেশি। একই বছরে কোম্পানি অগ্নি, নৌ, মোটর ও বিবিধ বিমা খাতে মোট ১২ কোটি ৭৫ লাখ টাকার বিমা দাবি পরিশোধ করেছে। সভায় জানানো হয়, ২০১২ সালে কোম্পানি আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও স্ট্যাম্প ডিউটি বাবদ রাজস্ব খাতে ১১ কোটি ৮৭ লাখ টাকা দিয়েছে। বিজ্ঞপ্তি।