ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ৩৭ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১০ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৩৭ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় কোম্পানির পরিচালকেরা উপস্থিত ছিলেন।মাহবুবুর রহমান জানান, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি ২০১০ সালে ৪৮ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকার প্রিমিয়াম আয় করেছে, যা আগের বছরের তুলনায় ২২ দশমিক ৪১ শতাংশ বেশি। একই সময় কোম্পানির নিট প্রিমিয়াম আয়ও বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৯০ শতাংশ। বিজ্ঞপ্তি।