ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ৪০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০১১ সালের শেয়ারধারীদের জন্য লভ্যাংশ হিসেবে ৪০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে।কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে গত বৃহস্পতিবার ঢাকায় অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির পরিচালকেরা উপস্থিত ছিলেন। মাহবুবুর রহমান আরও জানান, আলোচ্য বছরে ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি অগ্নি, নৌ, মোটর ও বিবিধ বিমা খাতে ২১ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার ৩২২টি বিমাদাবি পরিশোধ করেছে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর নাগাদ কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া আলোচ্য বছরে ইস্টল্যান্ড ইনস্যুরেন্স আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও স্ট্যাম্প ডিউটি বাবদ সরকারি রাজস্ব খাতে ৯৭ লাখ ৯০ হাজার টাকা জমা দিয়েছে। বিজ্ঞপ্তি।