ইস্টল্যান্ড ২০ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওয়েস্টমন্ট পাওয়ারকে প্রায় ২০ কোটি ৪২ লাখ টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে।
ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার সাহা ইউনাইটেড সেন্টারে গত ১৫ জুলাই ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজার কাছে বিমা দাবির চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল হামিদ এবং সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও দাবি বিভাগের প্রধান এম গোলাম হাফিজ, ইউনাইটেড গ্রুপের কোম্পানি সচিব এবাদত হোসেন ভূঁইয়া ও অন্যরা উপস্থিত ছিলেন।