ইস্টার্ণ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটি ২০১৬ সালের জন্য ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম গাজিউল হক সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের পরিচালক মীর নাসির হোসেন, এ এম শওকত আলী, মো. শওকত আলী চৌধুরী, আনিস আহমেদ, মিয়া মোহাম্মদ আবদুর রহিম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি