প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি-৫-এ অবস্থিত ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) ক্যাম্পাসে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) শাখা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এই শাখা উদ্বোধন করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য আবদুর রব, ইউসিবির এসভিপি অমলেন্দু রায়, ইইউর জনসংযোগ বিভাগের প্রধান মুহাম্মদ ইমতিয়াজ প্রমুখ। বিজ্ঞপ্তি।