ইস্টার্ন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা প্রসারে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘উচ্চশিক্ষা প্রসারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার রাজধানীর ধানমন্ডিতে ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, সহ-উপাচার্য আবদুল হান্নান চৌধুরী, সমকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোস্তাফিজ শফি, চ্যানেল টোয়েন্টিফোরের কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর রাহুল রাহা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা জাতির বিবেক তৈরি করে। গণমাধ্যম সেই বিবেকের গতিপথ শাণিত করে। একটি দেশের গণমাধ্যমই পারে সে দেশের পরিবর্তন আনতে। জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে গণমাধ্যম বিশাল ভূমিকা রাখছে। গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। বিজ্ঞপ্তি।