প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের ওয়ান এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে সম্প্রতি ইস্টার্ন ইউনিভার্সিটিতে (ইইউ) উদ্বোধন করা হলো ‘এশিয়ান সম্প্রদায়: অর্থনীতি ও সংস্কৃতি’ শীর্ষক কোর্সের। এ উপলক্ষে ইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীর সঙ্গে জাপানের কায়েতসু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাফুমি সাতোর এক বৈঠক অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইইউর উপাচার্য আবদুর রব, সহ-উপাচার্য আবদুল হান্নান চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। খ্যাতনামা এশিয়ান শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল কোর্সটি পরিচালনা করবে। বিজ্ঞপ্তি।