প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ইউনিভার্সিটিতে (ইইউ) সম্প্রতি অনুষ্ঠিত হয় ক্লাব কার্নিভ্যাল-২০১৫। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের সহপাঠ্যক্রম-বিষয়ক কার্যক্রমে অংশ নেওয়া উদ্বুদ্ধ করা। অনুষ্ঠান উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন-বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেনন। এরপর বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে উচ্চশিক্ষায় সহপাঠ্যক্রম শিক্ষার গুরুত্ব বিষয়ে সেমিনারে সভাপতিত্ব করেন ইইউর উপাচার্য অধ্যাপক আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী ও ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিজ্ঞপ্তি।