প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ইউনিভার্সিটির নবীনবরণ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়াজ হাবিব। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক আব্দুর রব, ট্রাস্টি বোর্ড সদস্য আজিজুল ইসলাম, সহ-উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান এনায়েত উল্ল্যাহ, বোর্ড সদস্য ইসমাইল জবিউল্ল্যাহ, আলী আজম, ট্রেজারার সিদ্দিক হোসেন, ছাত্রছাত্রী ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।