প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) উদ্যোগে গত সোমবার ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষার্থীদের জাতীয় বাজেট ২০১৬-১৭ ভাবনা’ শীর্ষক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল, ইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, সহ-উপাচার্য আবদুল হান্নান চৌধুরী, বিজনেসের ডিন শরীফ নুরুল আহকাম, বিজনেসের চেয়ারপারসন মো. আশরাফ হোসেনসহ শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি