ইস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইস্টার্ন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টায় শুরু হওয়া এ মেলা চলবে প্রতিদিন বিকেল পাঁচটা পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী আজম স্বপন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক আবদুর রব, সহ-উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন শরীফ নুরুল আহকাম, কলা অনুষদের ডিন কাশীনাথ রায়, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মর্তুজা আলী, আইন অনুষদের উপদেষ্টা বোরহান উদ্দিন খান প্রমুখ। বিজ্ঞপ্তি।