ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষার্থী সহায়তা কার্যক্রম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গত বুধবার শিক্ষার্থী সহায়তা কার্যক্রম চালু করা হয়। রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, উপাচার্য আবদুর রব, ট্রেজারার মোহাম্মদ সিদ্দিক হোসেন, রেজিস্ট্রার আবুল বাশার খান, অনুষদের ডিন রাইসুল আওয়াল মাহমুদ, চেয়ারম্যান অলি আহাদ ঠাকুর, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি