প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন গত সোমবার রাজধানীর বারিধারার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তা ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান। ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. এনায়েত উল্লাহ সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। উপাচার্য আবদুর রব স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে ২০১৯ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। সর্বোচ্চ ফলাফলের জন্য দুজন শিক্ষার্থীকে চ্যান্সেলরের স্বর্ণপদক, তিনজনকে চেয়ারম্যানের স্বর্ণপদক এবং চারজনকে উপাচার্যের স্বর্ণপদক দেওয়া হয়। বিজ্ঞপ্তি।