ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান আজিজুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান হয়েছেন আলিফ গ্রুপের চেয়ারম্যান আজিজুল ইসলাম। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ১৩তম বার্ষিক সাধারণ সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার এই ব্যবসায়ী আবুল খায়ের চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
সদ্য বিদায়ী চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে সভায় শিল্পপতি মোহাম্মদ এনায়েত উল্লাহ, লিয়াকত হোসেন মোগল, শেখ সাইদুর রহমান ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং মো. আলী আজম কোষাধ্যক্ষ নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।