ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সহযোগিতা দেবে ইউনান ইউনিভার্সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সঙ্গে চীনের ইউনান ওপেন ইউনিভার্সিটির প্রতিনিধিদলের এক বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয়। ধানমন্ডিতে অনুষ্ঠিত বৈঠকে ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনান ওপেন ইউনিভার্সিটির প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট শি হুইজুন। বৈঠকে ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ, ভারপ্রাপ্ত উপাচার্য সিদ্দিক হোসেন, ডিন ও রেজিস্ট্রারসহ অন্যান্য কর্মকর্তা এবং ইউনান ওপেন ইউনিভার্সিটির পরিচালক উ জিয়া পিং, কু জিউই প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।