ইস্টার্ন ইউনিভার্সিটির স্নাতক শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) সামার সেমিস্টারের (২০১৭) শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. আলী আজ্জম, ট্রেজারার মো. সিদ্দীক হোসাইন, রেজিস্ট্রার আবুল বাশার খান, ডিন, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি