ইস্টার্ন কেবলসকে ১ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বিধি অনুযায়ী, নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন দাখিল না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন কেবলস লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।এসইসি সূত্র জানায়, ইস্টার্ন কেবলস লিমিটেড কর্তৃক এসইসির আইন ভঙ্গ করায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এসইসির নিয়ম অনুযায়ী, ইস্টার্ন কেবলস লিমিটেডের ২০১১ সালের ৩০ জুন নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রস্তুতপূর্বক ১১ নভেম্বরের মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ ও শেয়ারহোল্ডারদের কাছে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি এতে ব্যর্থ হয়। বিধি অনুযায়ী আর্থিক প্রতিবেদন দাখিল না করায় প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করেছে, যা পুঁজিবাজার উন্নয়নের সম্পূর্ণ পরিপন্থী। আর তাই প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।