ইস্টার্ন কেবলসের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেড গত বছরের ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ জুন চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ৯ জুন।প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গত বছরের ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬.৮২ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদের দাম (এসএভি) ৩৯২.৫৮ টাকা এবং প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৫৮.১৭ টাকা।