ইস্টার্ন ব্যাংক দুটি নতুন এসএমই সেবা চালু করেছে
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের (এসএমই) গ্রাহকদের জন্য দুটি নতুন সেবা ‘ইবিএল উন্নতি’ ও ‘ইবিএল ইক্যুইটি বিল্ডার’ চালু করেছে।গতকাল মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন সেবা দুটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।‘ইবিএল উন্নতি’ একটি ঋণসেবা, যাতে ওভারড্রাফট ও মেয়াদি ঋণসুবিধা রয়েছে। ইবিএল ইক্যুইটি বিল্ডার মূলত এসএমই উদ্যোক্তাদের জন্য একটি সঞ্চয় প্রকল্প। ইবিএলই প্রথমবারের মতো বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য একটি আলাদা সঞ্চয় প্রকল্প চালু করল। এর মূল লক্ষ্য হলো উদ্যোক্তাদের সঞ্চয় করতে সহযোগিতা করা।সংবাদ সম্মেলনে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান, এম ফখরুল আলম, এসএমই ব্যবসাপ্রধান মো. খোরশেদ আলম, ক্ষুদ্র ব্যবসাপ্রধান আনোয়ার ফারুক তালুকদার, মাঝারি ব্যবসাপ্রধান আহমেদ রশিদ, বিপণন বিভাগের প্রধান জিয়াউল করিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।