ইস্টার্ন ব্যাংকের পর্ষদ সভা ২৭ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৭ ফেব্রুয়ারি বেলা তিনটায় অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসই তালিকাভুক্তি আইন অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি ইস্টার্ন ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য বিষয় পর্যালোচনা করা হবে। একই সঙ্গে এই সভায় শেয়ারধারীদের জন্য লভ্যাংশ নির্ধারণ করা হতে পারে।