ইস্টার্ন হাউজিংয়ের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ৩১ জুলাই শেষ হওয়া অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর সকাল ১০টায় অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২ ডিসেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গত ৩১ জুলাই পর্যন্ত তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৫ দশমিক ৯০ টাকা, শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১৭৪ দশমিক ৮৬ টাকা এবং প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৮৩ দশমিক ১২ টাকা।