ইস্তাম্বুলে ট্রান্সকম বেভারেজেসের বার্ষিক সম্মেলন

তুরস্কের ইস্তাম্বুল শহরের মারমারা তাকসিম হোটেলে সম্প্রতি ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান; পরিচালক শাহনাজ রহমান, সাইফুর রহমান, আতিকুর রহমান, আরশাদ ওয়ালিউর রহমান ও সিমিন হোসেন; ট্রান্সকম বেভারেজেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম কুদ্দুস চৌধুরী ও নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লতিফুর রহমান ট্রান্সকম বেভারেজেসের পুরো টিমকে ২০১৪ সালের অনবদ্য সাফল্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, কর্মকর্তাদের প্রচেষ্টা, কঠোর পরিশ্রম, কাজের প্রতি দায়িত্ববোধ এবং সঠিক দিকনির্দেশনার ফলেই কোমলপানীয় ব্র্যান্ড ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশ কার্বোনেটেড সফট ড্রিংকস ক্যাটাগরিতে মার্কেট লিডার বা বাজারে নেতৃত্বের স্থানটি ধরে রেখেছে।
সম্মেলনে কোম্পানির সব কর্মকর্তার নিষ্ঠা মূল্যায়ন করে সেরা পারফরম্যান্স বা নৈপুণ্যের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এ ক্ষেত্রে আকরাম হোসেন ‘টিডিএম অব দি ইয়ার’ (বছরের সেরা টেরিটরি ডেভেলপমেন্ট ম্যানেজার) এবং মো. মোকাদ্দেস হোসেন ‘সিই অব দি ইয়ার’ (বছরের সেরা কাস্টমার এক্সিকিউটিভ) পুরস্কার পান।