ইস্পাত ও লৌহসামগ্রী রপ্তানির সুযোগ দাবি কারখানা মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে উৎপাদিত ইস্পাত ও লৌহসামগ্রী রপ্তানির অনুমতি চেয়েছে বাংলাদেশ ইস্পাত কারখানা মালিক সমিতি।বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে তাঁর সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করে সম্প্রতি সমিতির ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল এই দাবি জানায়। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সমিতির চেয়ারম্যান শেখ ফজলুর রহমান। বাণিজ্যমন্ত্রী ইস্পাত কারখানা মালিক সমিতির দাবির সমর্থনে সমীক্ষার মাধ্যমে দেশে এই জাতীয় পণ্যের বার্ষিক চাহিদা, উৎপাদন ও উদ্বৃত্ত পণ্যের পরিমাণ, বর্তমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজার দরসংক্রান্ত তথ্যাদি লিখিতভাবে বাণিজ্য মন্ত্রণালয়কে জানানোর পরামর্শ দেন।এদিকে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ইস্পাত কারখানা মালিক সমিতির ২০১০-১২ মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বর্তমান কমিটির মেয়াদ সাড়ে চার মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটির মেয়াদ গত ২ জুন শেষ হয়। বিজ্ঞপ্তি।