প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকাশের গ্রাহকেরা ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে এখন থেকে চিকিৎসার বিল বিকাশে দিতে পারবেন। সম্প্রতি বিকাশ ও ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি সই হয়েছে। বিকাশের পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন ও হাসপাতালটির পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার মৃদুল কুমার সরকার চুক্তিতে সই করেন। প্রাথমিকভাবে হাসপাতালটির খামারবাড়ি শাখায় বিকাশে বিল দেওয়া যাবে। অন্যান্য শাখায়ও ক্রমান্বয়ে এ সুবিধা চালু হবে। বিজ্ঞপ্তি