ইহসানুল করিম নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ ইহসানুল করিম
সৈয়দ ইহসানুল করিম

এসএমই ফাউন্ডেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গত মঙ্গলবার যোগ দিয়েছেন সৈয়দ ইহসানুল করিম। ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ তাঁকে এ নিয়োগ দিয়েছে।
এসএমই ফাউন্ডেশনে যোগদানের আগ পর্যন্ত তিনি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) পরিচালক ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ইহসানুল করিম ১৯৮৮ সালে বিটাকে প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশল এবং শিল্পোৎপাদন প্রকৌশলে ডিগ্রি অর্জন করেন।