প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি হয়েছেন ইয়াকুব হোসেন মালিক। সেই সঙ্গে শাহরিন হক জ্যেষ্ঠ সহসভাপতি ও মঞ্জুরুল আলম সহসভাপতি নির্বাচিত হয়েছেন।চেম্বারের নবনির্বাচিত পরিচালকদের ভোটে গত রোববার রাতে তাঁরা নির্বাচিত হন। এর আগে ২২ মার্চ সাধারণ সদস্য-ভোটাররা পরিচালকদের নির্বাচিত করেন।চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালকেরা হলেন সালাউদ্দিন মো. মোর্তুজা, নীল রতন সাহা, সেলিম আহমেদ, কে এম সালাউদ্দিন, আরিফ হোসেন জোয়ার্দার, তাজুল ইসলাম, হারুন-অর-রশিদ, শামসুদ্দোহা মল্লিক, এস এম তসলিম আরিফ, কিশোর কুমার কণ্ডু, রাশেদুজ্জামান মালিক, এ এন এম আরিফ, নাসির আহাদ জোয়ার্দার, জাহাঙ্গীর হোসেন জোয়ার্দার, কামরুল ইসলাম ও সুরেশ কুমার আগরওয়ালা।