ইয়াম! ইন্টারন্যাশনালের দুটি পুরস্কার পেয়েছে কেএফসি বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসি বাংলাদেশ সম্প্রতি বিশ্বখ্যাত রেস্টুরেন্ট গ্রুপ ইয়াম! রেস্টুরেন্টস ইন্টারন্যাশনালের ‘ব্র্যান্ড বিল্ডার্স অব দ্য ইয়ার’ ও ‘ফিন্যানসিয়াল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ শীর্ষক দুটি পুরস্কার লাভ করেছে।মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ড-এ সম্প্রতি আয়োজিত ‘ফ্র্যাঞ্চাইজি রোড শো ২০১১’ অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। ইয়াম! রেস্টুরেন্টস (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নীরেন চৌধুরী ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নিল থম্পসন ট্রান্সকম ফুডস লিমিটেডের (টিএফএল) নির্বাহী পরিচালক আক্কু চৌধুরীর হাতে এই পুরস্কার তুলে দেন।সারা বিশ্বে ইয়াম! রেস্টুরেন্ট ইন্টারন্যাশনাল পরিচালিত রেস্টুরেন্টগুলোর মধ্যে কেএফসি বাংলাদেশ এই দুটি পুরস্কার জিতে নিল।এ প্রসঙ্গে আক্কু চৌধুরী বলেন, ‘কেএফসির হয়ে ইয়াম! ইন্টারন্যাশনালের এই পুরস্কার গ্রহণ করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।’উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী ট্রান্সকমের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ফুডস লিমিটেড ২০০৬ সালে ফ্ল্যাগশিপ রেস্টুরেন্ট চালুর মধ্য দিয়ে কেএফসিকে সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসে। কেএফসির পাশাপাশি ট্রান্সকম ফুডস দেশে বিশ্বখ্যাত ফাইন ডাইন-ইন রেস্টুরেন্ট পিৎজা হাটেরও ফ্রাঞ্চাইজি। বিজ্ঞপ্তি।