ইয়ামাহা কি-বোর্ড নিয়ে এল সিঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং ওমনি কোম্পানিজ লিমিটেড বিশ্বখ্যাত ইয়ামাহা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজারজাতকরণের লক্ষ্যে এক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুয়ায়ী, প্রাথমিকভাবে ইয়ামাহা ব্র্যান্ডের তিনটি কি-বোর্ড ঢাকার নির্ধারিত সিঙ্গার শপে পাওয়া যাবে। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম হামিম রাহমাতউল্লাহ্ এবং ওমনি কোম্পানিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নিও জি মেন্ডেস গুলশানের সিঙ্গার করপোরেট অফিসে ওই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর এম এইচ এম ফাইরোজ, মার্কেটিং সার্ভিসেস ডিরেক্টর তানিম কারারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।