ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন (২০১৪-১৬) গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হন সংগঠনটির সাবেক সহসভাপতি লিটন সাহা। মো. মাহফুজুর রহমান খান জ্যেষ্ঠ সহসভাপতি ও মো. মুসা সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে নির্বাচিত হন কার্যনিবাহী পর্ষদের সদস্যরা। তাঁরা হলেন: রাম রতন সাহা, মো. সাইদুর রহমান মোল্লা, মো. জিয়াউর রহমান (জিয়া), মো. মজিবুর রহমান, মো. সিরাজুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম তালুকদার, এম এ খালেক, সুব্রত পোদ্দার, এম এ মান্নান, মো. আমিন উদ্দিন, মো. নিছারউদ্দিন কামাল, মো. তাজিমুল ইসলাম, ননী গোপাল সাহা, মো. মুকুল হোসেন মল্লিক এবং এস এম হেদায়েতুল আলীম।
সংগঠনের নারায়ণগঞ্জের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ নির্বাচন।