ইয়াহুর প্রবৃদ্ধি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের সর্বশেষ তিন মাসে সার্চ ইঞ্জিন ইয়াহুর ব্যবসায়িক প্রবৃদ্ধি হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। এ তিন মাসে প্রতিষ্ঠানটির রাজস্ব বেড়েছে মাত্র দুই শতাংশ। নগদ হিসাবে তা এক দশমিক ছয় বিলিয়ন ডলার। অথচ ইয়াহুর সবচেয়ে বড় ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী গুগলের রাজস্ব বৃদ্ধির পরিমাণ এই তিন মাসে ২৩ শতাংশ।ইয়াহু গত বছর মোট মুনাফা করেছিল প্রায় ৩৯৬ বিলিয়ন ডলার। সার্চ ইঞ্জিনে চাকরি-সংক্রান্ত পোর্টাল ‘হট জবস’ সংযুক্ত করার পরেই ইয়াহুর পক্ষে এ মুনাফা করা সম্ভব হয়েছিল।এদিকে মুনাফার এমন করুণ অবস্থার মধ্যে ইয়াহুর পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের শেষে গিয়েও প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির হার তেমন আশাব্যঞ্জক হবে না। প্রতিষ্ঠানটির এক হিসাবে জানা গেছে, ইয়াহু মনে করছে এ বছরের শেষ তিন মাসে তাদের রাজস্ব আয় হতে পারে সর্বোচ্চ এক দশমিক ১২৫ থেকে এক দশমিক ২২৫ বিলিয়ন ডলার। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, ইয়াহুর পক্ষ থেকে প্রাক্কলিত রাজস্ব ছিল এক দশমিক ২৬ বিলিয়ন ডলার।বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান বেঞ্চমার্কের একজন বিশ্লেষক ক্লে মোরান বলেন, ‘ইয়াহুর অর্জিত রাজস্ব খুবই কম এবং এটা উৎসাহব্যঞ্জকও নয়।’