ঈদ উপলক্ষে নভোএয়ারের অতিরিক্ত ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সৈয়দপুর ও যশোর রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত তিনটি ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার। এর মধ্যে সৈয়দপুরে দুটি ও যশোরে অতিরিক্ত একটি করে ফ্লাইট চলবে।

নভোএয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঈদের ছুটিতে যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব অতিরিক্ত ফ্লাইট আগামী ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে প্রতিদিন চারটি, কক্সবাজারে দুটি, যশোরে দুটি, সিলেটে একটি, সৈয়দপুরে দুটি ও কলকাতায় একটি ফ্লাইট পরিচালনা করছে।