ঈদ উপলক্ষে প্রবাসী-আয় বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা গত অক্টোবর মাসে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা (রেমিট্যান্স বা প্রবাসী-আয়) দেশে পাঠিয়েছেন। এ সময়ে প্রবাসীরা দেশে পাঠান ১০৪ কোটি ১০ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। আগের বছরের একই সময়ে দেশে এসেছিল ৯২ কোটি ৩০ লাখ ডলার।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ২০১১-১২ অর্থবছরের (জুলাই-অক্টোবর) প্রথম চার মাসে প্রবাসীরা দেশে পাঠান ৪০০ কোটি ডলারের বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা। গত অর্থবছরে এ সময় পর্যন্ত পাঠানো অর্থের পরিমাণ ছিল ৩৫৮ কোটি ডলার।চলতি বছরের জুলাই মাসে প্রবাসী-আয়ে আসে ১০১ কোটি ৫৫ লাখ ডলার, আগস্টে আসে ১১০ কোটি ১৮ লাখ ডলার আর সেপ্টেম্বরে এসেছিল ৮৫ কোটি ৫৪ লাখ ডলার।